কলকাতার পার্ক স্ট্রিটের একটি বিলাসবহুল হোটেলে এক সকালে পাওয়া যায় দুইটি মৃতদেহ, এক তরুণী ও এক ছয় বছরের শিশু। দুজনের হাত-পা বাঁধা তামার তার দিয়ে, আর সেই তার যুক্ত একটি ইলেকট্রিক সুইচে। স্পষ্ট বোঝা যায় তাদের বিদ্যুৎস্পৃষ্ট করে খুন করা হয়েছে। হোমিসাইড বিভাগের অভিজ্ঞ গোয়েন্দারা নাম দেন - আ পারফেক্ট সার্কিট কিলিং। হোটেল রেজিস্ট্রারে ঘরটি বুক করা হয়েছিল রামকুমার সিংহ নামে এক ব্যক্তির নামে, তবে তদন্তে জানা যায় আসল রামকুমার তখন বিহারে ছিলেন, তাঁর পরিচয়পত্র চুরি হয়েছিল আগেই। ফলে বোঝা যায়, কেউ ভুয়া পরিচয়ে ঘর বুক করে এই খুন ঘটিয়েছে। অ্যাডভেঞ্চার এবং থ্রিলার এ ভরপুর আজকের এপিসোডটি মিস করতে না চাইলে শুনুন মুখোশের আড়ালে প্রতি বুধবার রাত ১১ টায়, শুধুমাত্র স্বাধীন মিউজিক-এ।
Comments . 0