| # | Title | Artist | ||
|---|---|---|---|---|
©2026 Shadhin Music. All rights reserved.
| # | Title | Artist | ||
|---|---|---|---|---|
©2026 Shadhin Music. All rights reserved.
| # | Title | Artist | ||
|---|---|---|---|---|

প্যারিসের লুভর জাদুঘরে, যেখানে প্রাচীন মিশরের নিদর্শন সংরক্ষিত ছিল, সেখানে লন্ডনের বিশিষ্ট বিজ্ঞানী জন ভ্যানিস্টার থিথ এর সাথে দেখা হয় এক অদ্ভুত ব্যক্তির সঙ্গে যার মুখে কোনো প্রাণচিহ্ন নেই, ত্বক অস্বাভাবিক মসৃণ, আর চোখ দুটি যেন কাচের মতো চকচক করছে। থিথ বুঝতে পারেন, লোকটি মানব নয় অথবা অন্তত সাধারণ মানুষ নয়। তিনি দেখেন সেই ব্যক্তি একটি মমির বাক্স খুলে এক মমিকে জড়িয়ে কাঁদছে। পরে লোকটি জানায়, সে চার হাজার বছর আগে প্রাচীন মিশরের এক পুরোহিত ছিল। সে অমরত্বের ওষুধ আবিষ্কার করেছিল, কিন্তু ভুলবশত এক অভিশপ্ত জীবনে আটকে পড়েছে, মৃত্যুহীন দুঃসহ জীবন যাপন করছে। তার প্রেমিকা আহরা মৃত্যুবরণ করার পর সে অমরত্বকে অভিশাপ মনে করে এবং এখন সে মুক্তি চায়। সে জানে, সেই মুক্তির রহস্য আছে এক দেবতার আংটিতে যেটি এখন এই জাদুঘরের মমির হাতে। অ্যাডভেঞ্চার এবং থ্রিলার এ ভরপুর আজকের এপিসোডটি মিস করতে না চাইলে শুনুন মুখোশের আড়ালে প্রতি বুধবার রাত ১১ টায়, শুধুমাত্র স্বাধীন মিউজিক-এ।
| # | Title | ||
|---|---|---|---|
| 1 | দেবতার আংটি28:54 | Abhi & Rahat | Pro |
Comments . 0