Biography
ভৌতিজ্ঞতার প্রথম পর্ব থেকেই জাহিদ ভাই এর যাত্রার শুরু। এরপর দেশের ইতিহাসে আলোড়ন তোলা একক ভৌতিক ঘটনার মাধ্যমে তিনি কেড়ে নেন হাজারো শ্রোতার মন। বাস্তব অভিজ্ঞতার একমাত্র বয়ানকারী হিসেবে, তিনি ভৌতিক ঘটনার প্রতিটি মোড় উন্মোচন করে তুলে ধরেছেন পর্দার ওপারের অজানা জগত।
নিজ কণ্ঠে শুনিয়েছেন দেশের ইতিহাসের সবচেয়ে বড় ও শিহরণ জাগানো ঘটনা "শোয়াইবি" থেকে শুরু করে সাড়ে ৯ ঘণ্টার সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতা পর্যন্ত।
চরম বাস্তবতার মুখোমুখি হয়েও, প্রতিটি ঘটনায় তিনি ছিলেন অটল সৃষ্টিকর্তার সাহায্যের আশায়। তিনিই জাহিদ ভাই, ভৌতিজ্ঞতার জাহিদ ভাই।