Biography
"মাহবুবুল ইসলাম সৈকত" একজন প্রতিভাবান ভয়েস আর্টিস্ট এবং অডিওবুক ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ। তার মৃদু ও প্রাঞ্জল কণ্ঠশৈলী শ্রোতাদের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করে, যা তাকে অডিও কনটেন্টে বিশেষভাবে আলাদা পরিচিতি দিয়েছে।
তিনি শাধিন মিউজিকের “ভারসাম্য” পডকাস্টের উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন, যেখানে তিনি মনস্তাত্ত্বিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা উপস্থাপন করেন। তার গভীর বোঝাপড়া, সংবেদনশীলতা এবং সাবলীল উপস্থাপনা শ্রোতাদের মানসিক শান্তি ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। তার কাজ শুধুমাত্র বিনোদন নয়, বরং মানুষকে আত্মপর্যালোচনা ও মানসিক সুস্থতার দিকে পথ দেখানো।