জামান চৌধুরী পরে আরেক পুতুল জুলিয়েট-এর গল্প বলেন। এই পুতুলটি খুলনার এক জমিদার পরিবারে আসে এবং অভিশপ্ত জাদুর মাধ্যমে নবজাতক শিশুদের প্রাণ নিতে থাকে। পরিবারের প্রতিটি প্রজন্মে নবজাতকদের ভয়াবহ ও অস্বাভাবিক মৃত্যু ঘটে কখনো শরীরের রক্ত শুষে নেওয়া, কখনো বিকৃতভাবে ছিন্নভিন্ন করে হত্যা। পুতুলটি যেন শিশুদের আত্মা গ্রাস করেই বেঁচে থাকে। গল্পের সবচেয়ে ভয়ংকর দিক হলো জামান চৌধুরী নিজেও ধীরে ধীরে এই পুতুলগুলোর প্রভাবে বদলে যাচ্ছেন। রিয়াদ ও রিমশু লক্ষ্য করে, তার চোখ যেন পুতুলের কালো বোতামের মতো নিস্প্রাণ হয়ে উঠছে। শেষে ইঙ্গিত পাওয়া যায়, এই অশুভ শক্তি শুধু অতীতের কোনো অভিশাপ নয়, এটি এখনও জীবিত এবং নতুন শিকার খুঁজছে। ভয় ও আতংকে ভরা সব ভৌতিক গল্প - কাহিনী নিয়ে স্বাধীন মিউজিকে আজ রাত ঠিক ১১ টায় শুনুন ঈদ স্পেশাল এপিসোড
Comments . 0