মাদারীপুরের কালকিনি উপেজলা থেকে হুমায়রা তার জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠিয়েছেন যা ২০২০ সালে ঘটে। তাদের বাড়ি থেকে নদী একটু দূরে আর পথে একটা জঙ্গল পড়ে, একবার সে কাজিনদের নিয়ে নদীতে গোছল করতে গেলেন। গোছল করার মাঝে তার মনে হোল পায়ে কিছু একটা কামড় দিয়েছে, তাই সে উঠে বাড়িতে চলে যায়। এরপর থেকে প্রতি রাতে স্বপ্নে সে একটা বাঁশির সুর শুনতে পায় এবং কোন এক কুয়াশা ভরা জঙ্গলে সে চলে যাচ্ছে যা উত্তর দিকে। সেদিকে গেলেই তার ঘুম ভেঙ্গে যায়, একই সাথে সে একজোড়া পায়রা দেখতে পেত। এক রাতে স্বপ্নের মাঝে কিছু একটা তাকে কামড় দেয় আর সকালে তার হাতে দাগ দেখা যায়। এমন করে দুই বছর চলে যায় এবং তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর তার সমস্যা খুব বেড়ে যায়, ঘটে যাওয়া বিভিন্ন মর্মান্তিক ঘটনা তার জীবন এলমেল করে দেয়। স্বপ্নে কেউ এসে তাকে হুমকি দেয় আর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করেন, স্বপ্নে ধূতি পরা একজন পুরুষ তার সাথে দেখা কথা বলে, ভয় দেখায়। শেষ পর্যন্ত কি ভাবে তার মুক্তি মেলে তা জানতে সাথেই থাকুন।
Comments . 0