স্পর্শ আহমেদ টাঙ্গাইল জেলার মধুপুর থানা থেকে তার আম্মা এবং দাদুর কাছে শোনা একটি ঘটনা বলবেন। ঘটনা সাবিনা নামের এক মেয়ের, যার গায়ের রং সাদা তাই তাকে সবাই বগী বলে ডাকত। তার বাবার নাম করিম, যে প্রতিদিন মাছ ধরত বিলে যেত। একবার সে বিলে মাছ ধরতে যাবার পথে একটা সাদা ছায়া দেখতে পেয়ে বলেন সামনে থেকে সরে যা তবে একটু পরে আবার এই সাদা ছায়া আবার তার সামনে আসলে সে বলে সামনে থেকে সরবি? নাকি এই বৈঠা তোর মাথায় বসিয়ে দিব? এই কথা শুনে ছায়াটি বলে কাজটি তুই ভালো করলি না। এরপর সে মাছ ধরে বাড়িতে ফিরে এসে দেখতে পায় তার স্ত্রী গাছে উঠেছে আর নামছে না, সবাই চেষ্টা করেও তাকে নামাতে পারে না। এদিকে সাবিনার বয়স তখন মাত্র তিন মাস, এবার কবিরাজ ডেকে আনা হলে জানা যায় তার উপর জিন আছর করেছে যেটি বিল থেকে এসেছে। কবিরাজ তাকে বিলে বিলে যেতে নিষেধ করেন, কয়েকদিন পরে সাবিনার ফুপি তাকে দেখতে আসে আর এক রাতে কেউ একজন তার ফুঁপির ছদ্মবেশ ধারন করে এসে সাবিনাকে নিয়ে যায়। একটু পর তার ফুঁপির কাছে গেলে সে বলে আমি তো ছাবিনাকে আনি নাই, শুরু হয় খোঁজাখুঁজি পেরিয়ে যায় রাত, শেষ পর্যন্ত কি হয়েছিল? তার জানতে সাথেই থাকুন।
Comments . 0