| # | Title | Artist | ||
|---|---|---|---|---|
©2026 Shadhin Music. All rights reserved.
| # | Title | Artist | ||
|---|---|---|---|---|
©2026 Shadhin Music. All rights reserved.
| # | Title | Artist | ||
|---|---|---|---|---|

কথক সন্তান হারা এক মায়ের করুন আর্তনাদ এর গল্প পাঠিয়েছেন। কলেজে পড়ার সময় একজন প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়, বিয়ের তিন মাস পরে সে গর্ভবতী হন। এক রাতে তিনি স্বপ্ন দেখেন সে তার স্বামী এবং শাশুড়ির সাথে ড্রয়িং রুমে বসে আছে, এমন সময় দরজার কলিং বেল বাজলে তার স্বামী দরজা খুলে দিলেন। তখন তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, যার গায়ের রং কুচকুচে কালো সাথে কালো শাড়ি পরা এবং চোখ লাল হাতে লাঠি আর কাঁধে একটি ঝোলা। তিনি তাকে জিজ্ঞেস করেন সে কে? এবং কি চায়? তখন বৃদ্ধ মহিলা তার পেটের দিকে আঙুল তুলে বলে তোর পেটে যে আছে, তাকে আমি নিয়ে যাবো। এটা বলে মহিলা উধাও হয়ে যায়, ঘটনা তার শাশুড়ীকে জানানো হলে তিনি তাকে তাবিজ এনে দেয়, কিন্তু কিছু দিন পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়েন এবং তার একটি মৃত বাচ্চা হয় যার গায়ের রং কয়লার মত কালো। দুঃখ নিয়ে চলতে থাকে তার জীবন, এরপর সে আবারো গর্ভবতী হলে আরো ভয়ানক স্বপ্ন দেখেন এবং বাচ্চা নষ্ট হয়ে যায়। এমন করে তার সাথে ঘটতে থাকে একই রকম ঘটনা যা এখমো শেষ হয়নি, তার জীবনের এই করুন দশা জানতে সাথেই থাকুন।
| # | Title | ||
|---|---|---|---|
| 1 | শয়তানের ছায়া11:22 | Russell | Pro |
Comments . 0