| # | Title | Artist | ||
|---|---|---|---|---|
©2026 Shadhin Music. All rights reserved.
| # | Title | Artist | ||
|---|---|---|---|---|
©2026 Shadhin Music. All rights reserved.
| # | Title | Artist | ||
|---|---|---|---|---|

স্পেসাল এপিসোডের এই ঘটনা পাঠিয়েছেন দোজাহান সাকিল যার বাড়ি জামালপুর পৌরসভার শেখ হাসিনা মেডিকেল কলেজে অবস্থিত পলাশ গ্রামে। এই ঘটনা তার বড় ভাই রাসেলের সাথে ঘটেছিল, ২০১৮ সালের ডিসেম্বর মাসে সে ওয়াই ফাই ব্যবসা শুরু করলেন, একবার রাতে বাগেরহাটে জিয়া কলেজের কাছে সেলিম নামের একজনের কাজ শুরু করলেন, বারবার চেষ্টা করেও লাইন ঠিক করতে পারলেন না। সে পরদিন কাজ করতে চাইলেন কিন্তু সেলিম ভাই তাকে বলে সে তাকে পৌঁছে দেয়ার কথা বলে কাজ শেষ করতে বলেন। কাজ শেষ করতে রাত ১ টা বেজে যায়, সেলিম তাকে রাতে থেকে যেতে বলেন, তার মা চিন্তা করবে তাই সে বেরিয়ে পড়লেন। জিয়া কলেজ মোড়ে ২০ মিনিট দাড়িয়ে থেকে রিক্সা না পেয়ে সে হাটা শুরু করলেন। কলেজ মোড় এর পর পলাশ গড় এলাকার শুরু আর ওখানে একটা মাজার আছে যেটা নুরুল ইসলাম মাইজভাণ্ডারীর মাজার। এখানে এসে সে কিছু লোকের আনাগোনা টের পেয়ে ভাবলেন হয়তো এখনো কিছু মানুষ জেগে আছে তাই সে সাহস করে এগিয়ে গেলেন। সামনে গিয়ে সে একজন লোককে মসজিদের দিকে হেটে যেতে দেখেন কিন্তু কাছে গিয়ে কাউকে দেখতে পেলনা এবার ভয়ে ভয়ে সে বিশ্ব রোডের দিকে এগিয়ে গিয়ে সেখানে কিছু লোককে হেটে যেতে টের পেলেন তবে কাছে গিয়ে কাউকে দেখতে পেল না। সে ভাবতে থাকেন পলাশ গড় প্রাথমিক বিদ্যালয়ের কাছে বট গাছের বিভিন্ন ভয়ের ঘটনার কথা। কি আছে কপালে ভাবতেই সে বট গাছ পার হলে তার বন্ধু মফিজুলের বাড়ির কাছে আসলে তার জুতা ছিঁড়ে যায় তখন সে খেয়াল করে স্কুলের মাঠে সেখানে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছে মনে হল কেউ তাদের উপর নির্মম অত্যাচার করছে এবার তার চোখ যায় বন্ধু মফিজুলের দিকে। সে দেখে একটা লোক স্কুল মাঠ থেকে রাস্তা পার হয়ে মফিজুল দের বাড়ির দিকে যাচ্ছে যার ঘাড় থেকে মাথা আলাদা মাথা প্রায় এক হাত লম্বা। এটা দেখার পর তার কি অবস্থা হয় এবং কি অপেক্ষা করছে তার জন্য তা জানতে সাথেই থাকুন।
| # | Title | ||
|---|---|---|---|
| 1 | ভয়ের বট গাছ8:03 | Russell | Pro |
Comments . 0