মৌলভীবাজার থেকে তাহসিন কাইয়ুম স্পেশাল এপিসোডের এই ঘটনা পাঠিয়েছেন। ঘটনা তার নানা বাড়ি সিলেটের বিয়ানি বাজার এর এক গ্রামে আর ঘটনা তার ছোট নানার বাড়ি নিয়ে। ১০ বছর এই বাড়ি বন্ধ ছিল, এরপর তার এক মামা কিছুদিন থাকেন। মামা রাতে আলমারি থেকে কিছু আওয়াজ শুনতে পেতেন, যাতে তার মনে হত কেউ আলমারি থেকে নক করছে আলমারি খুলে দিতে আর বাড়িতে কারো হাটার শব্দ পাওয়া যেত। এরপর আবার ৪-৫ বছর বাড়িতে কেউ থাকে না, মাঝে মাঝে বাড়িতে বেশি লোক থাকলে সেখানে কেউ থাকতো। একবার তার খালাতো ভাই আর মামা ওই বাড়িতে ঘুমান, মাঝ রাতে তার খালাতো ভাইয়ের চিৎকারে মামার ঘুম ভেঙ্গে যায় আর তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে সে জানায় রাতে কে যেন তার গলা চেপে ধরছে তাই সে চীৎকার দেয়। এরপর বিদেশ থেকে তার মামা-মামি এসে ওই বাড়িতে থাকা শুরু করেন, তার মামা এক রাতে স্বপ্নে দেখেন ভয়ংকর এক মহিলা এসে তাকে বলছে এটা তার বাড়ি তাই তারা যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। তার মামিও একই স্বপ্নে দেখেছিলেন সাথে একটা কালো ছেলেকেও দেখেন যে ঘরের বাইরে দাড়িয়ে থাকে। তারা বিদেশে চলে গেলে বাড়িটা ভাড়া দেওয়া হয়, একটি পরিবার এসে মাত্র তিন মাস থেকে কিছু না জানিয়ে চলে যায়। আবার একটি পরিবার বাসা ভাড়া নিলেন, তাদের মেয়ের উপর জিন ভর করে, এক হুজুর এসে জানায় বাড়িতে শক্তিশালী জিন আছে যাদের তাড়ানো সম্ভব না। ঘটনা এখানেই শেষ না ২০১৯ সালের দিসেম্বার মাসে তার এক খালার বিয়েতে বাড়িতে মানুষ বেশি থাকায় সে ও তার কয়েকটা কাজিন মিলে ওই বাড়িতে রাতে ঘুমালেন। দ্বিতীয় রাতে তাদের সাথে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা, সব ঘটনার বিস্তারিত জানতে সাথেই থাকুন।
Comments . 0