গাইবান্ধা জেলার বোনারপাড়া ইউনিয়ন থেকে জিহাদ স্পেশাল এপিসোডের এই ঘটনা পাঠিয়েছেন যা তার নিজের সাথে ঘটে। ২০১৯ সালের রমাজনের শেষ দিন সে তার ফুপুর বাড়িতে গেলেন। রাতে সে বাড়িতে ফিরতে চাইলেন, তার ফুপি নিষেধ করলেও সে রওনা দিলেন। রাত নয়টার পর নির্জন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে রওনা দিলেন সাথে পিঠা আর মুরগির বাচ্চা ছিল। ব্রিজের কাছে আসলে সাদা কাপড় পরা চারজন লোক দেখলেন এ সময় তার ব্যাগ পড়ে যায় তাই সেটা তুলে সামনে এগিয়ে যেতেই দেখলেন লোক চারজন উধাও। এরপরে সে দেখলেন চারজন লোক লাশের খাটিয়া নিয়ে হেটে যাচ্ছে, ভাবলেন হয়তো কেউ মারা গেছে। একটু পরে দুইবার তার সাইকেলের চেন পড়ে যায় আর ওই লোকগুলো তাকে পাশ কাটিয়ে চলে যায়। লোকগুলোর উপর তার রাগ হয় তাই সে বলে ওঠে আপনারা কারা? বারবার আপনাদের জন্য এমন হচ্ছে, তাদের মধ্যে একজন বলে ওঠে তোমার এত জেনে কি হবে? লোকেরা তাকে জানায় তারা সামনের শ্মশানে যাবে। এরপর তার সামনে বাঁশ পড়ে থাকতে দেখে সে সাহস করে লাঠি দিয়ে বাঁশের উপর বাড়ি দিলে বাঁশ উঠে যায় তাই সে সামনে এগিয়ে যায়। এরপর সে পথ পরিবর্তন করে বাড়ির দিকে যেতে চাইলেন আর বাবাবার ওই চারজনকে লাশ নিয়ে যেতে দেখে এবং একটু পর সে খেয়াল করলেন এটা তো রানা চাচার লাশ তবে রানা চাচা তো অনেক আগে মারা গেছে। এটা ভাবতেই তার শরীর হীম হয়ে আসছে এমন সময় সে একজন লোককে আসতে দেখেন, লোকটা তাকে জানায় তার নাম আউয়াল আর তার বাড়ি ও একই জায়গায় সে তার সাথে তাকে নিতে বলেন। আউয়াল তাকে বলে সামনে যাই হোক সে যেন সাইকেল না থামায়, সে লোকটার কথা শুনে এগিয়ে যায় আর বাড়ির কাছে এসে অজ্ঞান হয়ে যায়। পরদিন সে নিজে আবিষ্কার করে নিজ বাড়িতে আর জানা যায় তার সাথে কিহয়েছিল, বাকিটা জানতে সাথেই থাকুন।
Comments . 0