সাদিদ মিরপুর-১ থেকে স্পেশাল এপিসোডের এই ঘটনা পাঠিয়েছেন। সে চিড়িয়াখানার হাজিরোডের কোন এক বাসায় থাকেন, বাসার একদম টপ ফ্লোরে তাদের বাসা। প্রতি রাতে তাদের মনে হতো ছাদের উপর কেউ দৌড়াচ্ছে, নূপুর পায়ে হাঁটছে, খেলছে এবং আকাশ থেকে ছাদে ইটের টুকরো পড়তো। এরই মাঝে সব চেয়ে ভয়ঙ্কর হোল বাসার জানালায় শক্ত কিছু দিয়ে কেউ জোরে বাড়ি মারতো। ৪ অক্টোবর ২০২০, রাতে তার ফুপি মারা গেলে লাশ নিয়ে আসেন তাদের বাসায়, সে ও তার কাজিন রোহান এবং মাহিম মিলে লাশের খাটিয়া নিয়ে বসে আছেন। সে ছিল লাশের খাটিয়ার মাঝ বরাবর এমন সময় তার মনে হতে লাগলো তার পিঠের পিছনে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাই সে পিছনে ফিরে দেখলেন সাত আট ফুট লম্বা একটা আগুন দাউ দাউ করে জ্বলছে। এটা দেখে সে চীৎকার দিয়ে ওঠে আর সেকেন্ডের মধ্যে জিনিসটা ১৭ তলা বিল্ডিং এ উঠে বোটানিক্যাল গার্ডেনে চলে যায় তবে সমস্যা এখানেই শেষ না এরপর তার সাথে ঘটে রোমহর্ষক আরও কিছু ঘটনা পরে একজন হুজুর আনলে সে আসল ঘটনা বলেন। পরবর্তীতে তার সাথে কি হয়ে ছিল তা জানতে সাথেই থাকুন।
Comments . 0