স্পেশাল এপিসোড এর এই ঘটনা পাঠিয়েছেন আব্দুল্লাহ আল আসিফ যিনি সিরাজগঞ্জ সদর হাঁসপাতালের একজন ইন্টার্ন। জুন মাসের শুরুর দিকে সে জগিং শুরু করেন, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ দিয়ে দৌড়াতেন। একবার রাত নয়টায় সে দৌড়াতে শুরু করেন একটু ক্লান্ত হলে বাঁধের উপর বসে পড়েন তখন রাত ১২ টা বেজে যায়। হঠাৎ পানিতে কিছু পড়ার শব্দ পেয়ে সে দৌড়ে বাসায় ফিরে গেলেন। শরীর খুব ব্যাথা হওয়ায় শুয়ে পড়েন আর ঘুমের মাঝে সে স্বপ্নে দেখেন সে ওই বাঁধে হাটছেন আর রাতে তার সাথে যা যা ঘটে তাই ঘটতে শুরু করে। সে খেয়াল করে পানি থেকে মাছের মত কিছু একটা তার দিকে এগিয়ে আসছে যার গায়ে এক হাত কালো লোম আর চোখ রক্তবর্ণ। অবয়বটা তার পা ধরে টান মারে যার ফলে সে ভয়ে দোয়া দুরুদ পড়তে শুরু করে এমন সময় কেউ একজন বলে ওঠে বলে তোর এত বড় সাহস, ছেড়ে দে ওকে ছাড় ওমনি অবয়বটা তার পা ছেড়ে চলে যায়। সে পিছনের ফিরে দেখতে পায় মায়াবি চেহারার একজন বৃদ্ধ লোক যার বুক পর্যন্ত সাদা দাঁড়ি, সে তাকে বলছে বাবা এত রাতে তোমার এখানে আসা ঠিক হয়নি, সে যখন লোকটাকে ঘটনা খুলে বলতে যাবে তখন লোকটা বলে আমি সব জানি বাবা। লোকটা তাকে কেন বাচালো আর সব কিছু সে কি করে জানে? এই ঘটনার আসল রহস্য কি? জানেতে সাথেই থাকুন।
Comments . 0