সাভার ক্যান্টনমেন্ট থেকে আকাশ স্পেশাল এপিসোডের এই ঘটনা পাঠিয়েছেন যা তার নানি শাশুড়ির সাথে ঘটে। মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কোন এক গ্রামে তার নানির বাড়ি, ২ মে ২০২২ সালে এই ঘটনা ঘটে। আকাশ ও তার বৌ ওই বাড়িতে বেড়াতে গেলেন, সন্ধ্যায় গল্প করার সময় খেয়াল করলেন তার নানি শাশুড়ি একটা পাটি বিছিয়ে শুয়ে পড়লেন আর গোঙাতে থাকলেন এবং বমি করছেন। বাড়ির সবাই এগিয়ে আসলেন পানি দিলেন তবে অবস্থা বেশি ভালো হয় না তবে একটু পর সবাইকে অবাক করে নানি উঠে হেটে চলে যায়। রুমে গিয়ে সে হো হো করে হেঁসে ওঠে আর এটা দেখে তার মামা শ্বশুর বলে উঠে ও আবার এসেছে যা কবিরাজকে ডেকে নিয়ে আয়। তারা কবিরাজকে ডেকে আনলেন কবিরাজ আসলে সে বলে তুই আবার এসেছিস? এবার কবিরাজ তার সাথে নানা কথা বলে আর বিদায় করে দেয় তবে জিন কার জন্য যেন আটার জাই খেতে দেওয়ার কথা বলে চলে যায়, না হলে আবার আসার ভয় দেখায়। কবিরাজ চলে গেলে সে নানীর কাছে জানতে চায় ও আগের বার এসে কি করেছিল। নানি তাকে সব কিছু বলে যা যা নানি সাথে ঘটেছিলো, আপনারাও পুরো ঘটনা জানতে সাথেই থাকুন।
Comments . 0