স্পেশাল এপিসোডের এই ঘটনা পাঠিয়েছেন সাব্বির যিনি থাকেন গাজীপুর আর তার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাউলজানি ইউনিয়ন এর মলিয়ানপুর গ্রামে। যা তা পরিবার থেকে শুনেছেন আর ঘটেছে কালাম নামের একজনের সাথে তার বাড়ির পাশে একটি পুকুর, জঙ্গল আছে যেখানে একটি গাব গাছ আছে যেটা নিয়ে ঘটনা, গাছটি অনেক বড় আর লতাপাতা দিয়ে ঘেরা। প্রতিদিন রাতে ওই গাব গাছ থেকে টিনের চালে ঢিল আসতো, বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত এবং প্রতিদিন পুকুরের মানুষের সাঁতার কাটার শব্দ পাওয়া যেত। কালামের যুবক বয়সে একবার তার মা অসুস্থ হলে কালাম তার মায়ের সাথে ঘুমানর জন্য একজন মেয়েকে রাখে যান আর রাতে ঘুম ভেঙ্গে সে ঘরের পিছনে ঘোড়া দৌড়ানোর শব্দ পান আর পরে কারো কান্নার আওয়াজ পান। পরের দিন ওই মেয়ে আর কালাম এর বাড়িতে থাকতে চায় না, তাই রাগ হয়ে কালাম কাউকে উদ্দেশ্য করে বলেন ওদেরকে বলে দিস আজ ওদের কালাম বাবা বাড়িতে থাকবে দেখি আজ ওরা কি করতে পারে। রাতে কালাম বাড়িতে একটু দুরের ওয়াশরুমে গেলেন আর কুচকুচে কালো দুটো অবয়ব দেখতে পেলেন এরপর রোমহর্ষক ভয়ের অনেক ঘটনা ঘটে তার সাথে, তা জানতে সাথেই থাকুন।
Comments . 0