স্পেশাল এপিসোডের এই ঘটনা পাঠিয়েছেন রেজোয়ানা যা সে তার আম্মুর চাচাতো ভাইয়ের কাছে শুনেছেন। তার নানীর বাড়ি পুরাণ ঢাকায় আর বাড়িটি জমিদার বাড়ির মত। বাড়িটি ভাগাভাগি হলে বিশাল এই বাড়িতে ডুকতে কয়েকটা সিঁড়ি আছে আর এই সিঁড়ি ঘিরে আছে অনেক কাহিনী। তার মামার নাভিদ যিনি তার মায়ের মেঝো চাচাতো ভাই তার বড় বোন সিড়ির কাছের বাসায় থাকেন। তার বাসা যেখানে আগে সেখানে মাঠ আর বাগান ছিল তাই কেউ এই বাসায় থাকতে চায় না কারন মাঠের দেয়ালের কাছে একটা পুকুর ছিল যেটা নিয়ে অনেক ঘটনা আছে যার কারনে মুরব্বিরা ওখানে বাসা বানাতে নিষেধ করছেন। একবার সে শ্বশুর বাড়ি গেলে নাভিদ সেখানে ঘুমাতে গেলেন এবং তিভি দেখতে দেখতে তার ঘুম এসে যায় আর অস্বস্তি লাগতে শুরু করলো তাই সে সোফায় শুয়ে পড়লেন। এরই মাঝে একটু নড়াচড়া করার পর তার চোখ যায় বিছনার দিকে আর সে যা দেখলেন তাতে দম বন্ধ অবস্থা। বিছানায় কারো পা দেখা যায় যেটা কালো অবয়বের মত যার পা বিছানার বাইরে চলে গেছে এবং অন্য কোন ভাষায় কিছু পড়ছে। এরপর সকালে দেখা গেল বিছানায় কেউ ঘুমিয়েছিল তাহলে কে ঘুমিয়েছিল আর তার সাথে কি হয়েছিল?
Comments . 0