স্পেশাল এপিসোডের এই ঘটনা পাঠিয়েছেন আসিফ লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে আর ঘটনা হাতিবান্ধা উপজেলার পূর্ব সাড়ডুবি গ্রামের বড়বাড়িতে তার গ্রামে ঘটে। তাদের বাড়িতে একটা অভিশপ্ত পুকুর আছে যার চারপাশে চারটি খেজুর গাছ আছে আর অনেক ইউক্যালিপ্টাস গাছ আছে এই পুকুরে তিনজনকে জীবন দিতে হয়েছে। আশেপাশে বাড়ি থাকেলেও কেউ রাতে ওই পুকুরের কাছে যায় না, এক রাতে আসিফ পুকুরের পাড়ে বসে আছে এমন সময় তার এক ভাবি তাকে পুকুরের পাশে বসে থাকতে দেখে তাকে বাড়ি নিয়ে যায় আর ভাবি তাকে জানায় সে স্বপ্নে দেখেছে কেউ এসে তাকে বলে তোর জন্য ও বেচে গেলে না হলে আজ ওকে নিয়ে যেতাম। এই রাতে আসিফ স্বপ্নে দেখেন পুকুরের পাশে অনেক মানুষ এমন সময় একটা বাচ্চা ডুবে যায় সবার সাথে সেও মেয়েটিকে উদ্ধার করতে নামেন। মেয়েটি ডুবে যায় আর ফিরে আশার সময় অদৃশ্য শক্তি তাকে টেনে তাকে নিয়ে যাচ্ছে আর সাদা আলখেল্লা পরা এক লোক তার পিছনে আসছে এরপর কি হয় তার সাথে জানতে সাথেই থাকুন।?
Comments . 0