স্পেশাল এপিসোডের এই ঘটনা জাহিদুল হাসান ওয়াসির যা এ বছরের রমজানের ঘটনা। ২৩ রমাজনে সে মসজিদে ইতেকাফে বসলেন সাথে রাহাত ও তার এলাকার অনেকে ছিলেন। মাগরিবের নামাজের পড়ে তারা একসাথে বসে গল্প করছিলেন সবাই জিন ভূত নিয়ে কথা বললেন, এবার ওয়াসিকে বলা হোল তার ঘটনা বলতে ওয়াসি বললেন তার সাথে কোন এমন ঘটনা নাই আর দম্ভের সাথে বললেন জিন ভূত হয়তো তাকে ভয় পায়। পরের সকালে তার বাবা আসলে তাকে জানায় যে সে যেন মসজিদের মেম্বারে না ঘুমায় কারন সকালে জিনেরা মেম্বারে নামাজ পড়ে আর তার সাথে থাকা রাহাত এবং রাইসান ভাইয়ের সাথে ভয়ের ঘটনা ঘটেছে। কদরের কিয়ামল লাইল নামাজ পড়ার জন্য তারা হুজুরকে রাজি করালেন রাত দেড়টায় নামাজ শুরু হলে তার দান পাশে রাহাত আর বাম পাশে ফাঁকা কিন্তু তার মনে হতে লাগলো বাম পাশে কেউ আছে। তার শরীর ভার হয়ে আসলো আর নামাজ শেষে রাইসান ভাই তার পাশ পরিবর্তন করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তার শরীর ভার কি না? পরের দু রাকাত নামাজ শুরু করলে পাশে একজনের আমিন পড়ার শব্দ শুনতে পেলেন আর বৃষ্টি শুরু হয়ে গেল তাই তারা গেলেন চারতলার কার্পেট সরাতে সেখানে গিয়ে দেখেন দুটি কালো বিড়াল চলে যায় আর কিছু মানুষকে তারা দেখেলেন যারা পাঞ্জাবি জুব্বা পরা এবং কার্পেট উঠানো কিছুই বুঝে আসলো না, তাই সকালে হুজুরকে জিজ্ঞেস করলেন আসল ঘটনা কি? হুজুর কি বললেন তা জানতে সাথেই থাকুন।
Comments . 0