স্পেশাল এপিসোডের এই ঘটনা পাঠিয়েছেন সাব্বির মাহামুদ যার বাড়ি ঠাকুরগাও জেলার পিরগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামে। তার অনেক বন্ধু ছিল যারা মিলে সারাদিন এদিক ওদিক ছুটাছুটি করতেন, তার বন্ধুদের মধ্যে জসিমুল, তাজমুল, আনোয়ার চান মিয়া যাদের মধ্যে আনোয়ার আর তাজমুল তুলা রাশি। সবাই মিলে ফলমূল চুরি করে আনতেন। এক শুক্রবার আনোয়ার আর সে মিলে যান কার বাগানে ফল পাকছে, তারা খুঁজে পেলেন তাজমুলের মামার বাগানে কাঁঠাল পেকেছে আর গাছ কবস্থানের কাছে। রাতে তারা সবাই মিলে গেলেন কাঁঠাল কাটতে চান মিয়া আর আনোয়ার গাছে উঠে কাঁঠাল কাটতে শুরু করলে তাজমুল নিচে থেকে ডাক দিয়ে বলে চান মিয়া নেমে আয় আজ হবে না তুই নেমে আয় চল বাসায় যাই। চান মিয়া এ কথা শুনে বলে কেন হবে না? বলতে না বলতেই ঝড় শুরু হয়ে যায় আর চান মিয়া গাছ থেকে পড়ে যায় এদিকে আনোয়ারকে আর পাওয়া যায় না, চান মিয়া কবরের উপর পড়ে কবর ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। তাজমুল অনেক দোয়া জানতেন তাই সে এসব পড়ে চান মিয়াকে কবর থেকে তুলতে গেলেন তবে সে না পারায় জসিমুলকে ডাকলেন। চান মিয়াকে উঠাবন এমন সময় কোথা থেকে আনোয়ার এসে এক লাথি মেরে জসিমুলকে কবরে ফেলে দেয়। ভয়ে সে অজ্ঞান হয়ে যায় আর জ্ঞান ফিরে দেখেন তার পাশে তাজামুল জসিমুল সবাই পড়ে আছে তাদের হাতে পায়ে কামরের দাগ আর দেখেন আনোয়ার চান মিয়ার বুকের উপর বসে আঙুল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর কবর থেকে শব্দ ভেসে আসছে আর বলছে সব খাব সব খাব সে শুধু ভাবলেন পালাতে হবে। সে কি আসলে পালাতে পারলেন আর তাদের সবার পরিণতি কতটা ভয়ানক হয় জানতে সাথেই থাকুন।
Comments . 0