মোহাম্মাদ সোয়াত ওয়ারী থেকে কানাডার এই ঘটনা পাঠিয়েছেন। আসিফ নামের একজনের সাথে ২০০৬ সালে এই ঘটনা ঘটে যিনি একজন নাস্তিক। আসিফ ও তার বন্ধু জেফ, জয়, হেরি এবং এরিক মিলে তারা মায়োতে যান এলাকাটি ইউনিকন নদীর তীরে। তাদের ক্যাম্পের এক পাশে নদী আর এক পাশে একটি পরিত্যক্ত একটি হাউজ আছে। জেফ তাদের বলে একটা এডভেঞ্চারে করতে আর জানায় এখানে জোসেফ নামের একজন আছে যে শয়তানের পূজারি, এক ঘণ্টা তারা প্লান চ্যাট করলেন আর জোসেফকে ডাকলেন তবে কিছু না হওয়ায় তারা উঠে যায়। ঘটনা শুরু হয় পরদিন তারা খেয়াল করলেন তাদের বন্ধু হেরিকে পাওয়া যাচ্ছে না তাই তারা চারজন চারদিকে খুঁজতে বের হলেন এবং বিকেলে একত্রিত হলেন এবার খেয়াল করেন তাদের আরকেজন জয়কে পাওয়া যাচ্ছে না। পুলিশকে কল করতে যাবেন এমন সময় জেফ এসে তার ফোন ছুড়ে ফেলে দেয়, তার চোখ লাল মনে হয় রক্ত বের হবে আর জানায় ওরা কোথায় সে জানে। জানায় ওরা ওই পরিত্যাক্ত হাউজে আছে এটা শুনে সে অজ্ঞান হয়ে যায় আর জ্ঞান ফেরে বিকেলে এবং খেয়াল করেন সেও ওই পরিত্যাক্ত হাউজে এবং তার পাশে এরিক পড়ে আছে। খেয়াল করেন তার পাশে কালো কাপড় পরা কিছু লোক বিড়বিড় করছে আর মন্ত্র পড়ছে পাশে তার তিন বন্ধুকে বসিয়ে রাখছে এবং একজন রামদা দিয়ে এক কোপে তাদের তিনজনের মাথা আলাদা করে ফেলে যা দেখে তার রক্ত হিম হয়ে যায়। সে অজ্ঞান হয়ে যায় আর চারদিন পর নিজেকে আবিষ্কার করেন হসপিটালে আর একজন ফাদারকে সামনে পেয়ে জোসেফ সম্পর্কে জানতে পারেন। কে এই জোসেফ আর তাদের সাথে কেন এমন হোল জানতে সাথেই থাকুন।
Comments . 0