জন্ম, বেড়ে ওঠা টাঙ্গাইলের কালিহাতীর ঝিনাই নদীর পাড়ঘেঁষা অঞ্চলে। সেই নদীই তার প্রকৃতির সঙ্গে প্রেমে পড়ার প্রথম কারণ, প্রথম পিছুটান। পড়াশোনার সূত্রে ঢাকায় আসা, জড়িয়ে পড়া থিয়েটার ও সাংস্কৃতিক জগতের সঙ্গে। সেই নতুন জগৎ, সদ্যচেনা কমিউনিজম আর চে গ্যেভারার আদর্শ তখনই তার মনোজগতে ঢুকিয়ে দিয়েছিল একটি 'বিপ্লবী' ভাইরাস! ধরাবাঁধা চাকরির ধার ধারেন নি কখনো, সবসময় ভেবেছেন- নিজেই হবেন নিজের ভাগ্যের নিয়ন্ত্রক! তাই নেশার জায়গা 'ভয়েস অ্যাক্টিং'-কেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। পরবর্তীতে সেই ভাগ্যের লিখনেই যুক্ত হয়ে পড়েন কাব্যিক অডিওবুক-এর ভয়েস আর্টিস্ট হিসেবে এবং বর্তমানে কাব্যিক অডিওবুক ও পডকাস্ট-এর কন্টেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। 'গল্পে মহাকাল' নামে ইউটিউব-এ একটি গল্প বলার চ্যানেল খুলেছেন ২০২২ সালে। স্বপ্ন দেখেন- একদিন ঠিক মধ্যদুপুরে ঘটিয়ে দেবেন কাঙ্ক্ষিত বিপ্লব!