জন্ম ১৯৭৬ সালে, ফেনীতে। পড়াশোনা কুমিল্লা ক্যাডেট কলেজে। লেখালেখি তাঁর ধ্যানজ্ঞান ও নেশা। ছেলেবেলা থেকেই জড়িত লেখালেখির সঙ্গে। প্রথম বইটি যখন সেবা প্রকাশনী থেকে প্রকাশ পায়, তখন তিনি দশম শ্রেণির ছাত্র। এর পর থেকে লিখে চলেছেন নিয়মিত। ছোটদের জন্য লিখেছেন অয়ন-জিমি সিরিজের গল্প-উপন্যাস, করেছেন অনেক অনুবাদ। ছায়ালেখক হিসেবে লিখেছেন দেশের একটি জনপ্রিয় সিরিজের বেশ কিছু বই। প্রথম আলো, কিশোর আলো, রহস্য পত্রিকা, কিশোর পত্রিকা, কালের কণ্ঠ সহ দেশের বিভিন্ন পত্রিকায় প্রচুর লেখা ছাপা হয়েছে তাঁর। পেশায় সরকারি চাকরিজীবী।